কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে ২৩তম ধাপে আরও ১ হাজার ৫২৭ রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে নৌবাহিনীর চারটি জাহাজে করে তাদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে আসা হয়। একই বহরে ছিলেন ৬৪০ পুরাতন রোহিঙ্গা। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণকেন্দ্রে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়াল ৩৩ হাজার ৫২৭। এর আগে, গতকাল মঙ্গলবার বিকেলের দিকে স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের বিভিন্ন আশ্রয়শিবির থেকে বাসে করে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজের মাঠে জড়ো করা হয়। […]