উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত দ্বাদশ সংসদীয় নির্বাচনে বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনের ১৮২টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি সর্বমোট ভোট পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ২৪৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহিদুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ১০০৪৩। ভোটের হার ছিল ৬১.৭২ শতাংশ। আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এর আগে এই সংসদীয় আসন থেকে ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ সাল থেকে এই আসনটি আওয়ামী লীগ তথা বীর বাহাদুরের […]