আবুধাবীর বাংলাদেশ সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বাংলাদেশ সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত। সংগঠনের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাছির তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন দুবাইস্থ বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর সভাপতি ইফতেখার হোসেন বাবুল […]