একুশে ফেব্রুয়ারি কেবল গোটা বাঙালি জাতি নয়, বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা ও স্বাধীনতা অর্জনের পেছনেও অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বলে জানিয়েছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। তিনি বলেছেন, মহান ভাষা আন্দোলন নিছক কোনো আন্দোলন নয়, এই সংগ্রামের পথ ধরেই এসেছে আমাদের স্বাধীনতার চেতনা। আর সেই চেতনার পথ ধরেই আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ। যেখানে রয়েছে লাখ লাখ মানুষের আত্মত্যাগ। বুধবার সকালে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন […]