চট্টগ্রামের হালিশহরের কয়েকটি আবাসিক এলাকার প্রবেশের মুখে রাস্তার ওপর বর্জ্য ডাম্পিং স্টেশন স্থাপন বন্ধ করে অন্য জায়গায় করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আবাসিকগুলো হলো- কে ব্লক, এল ব্লক, কর্ণফুলী, সোনালী, বসুন্ধরা ও আনন্দীপুর। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হালিশহর এক্সসেস রোডে এ মানববন্ধন হয়। এতে সিলভার বেলস কিন্ডার গার্টেন এন্ড গার্লস হাই স্কুল, হালিশহর হাউজিং সেটেলমেন্ট পাবলিক স্কুল, মুক্তিযোদ্ধা শামসুল হক পাবলিক স্কুল, তানজিমুল উম্মাহ মাদ্রাসা ও মোহাম্মদীয়া মাদ্রাসা ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে অংশগ্রহণ করে। মো. রকিব উল আমিন ভূঁইয়ার […]