ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন-২০২৩ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত তথ্য সুরক্ষা পাবে এই আইনের মাধ্যমে। উপাত্ত সুরক্ষা বোর্ড নামে একটি বোর্ড করা হবে যেখানে সবার তথ্য সুরক্ষিত থাকবে। তাদের অনুমতি ছাড়া কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য কেউ নিতে পারবে না। আজ সোমবার (২৭ নভেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে এই খসড়ায় অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে সকাল ১০টার দিকে এই বৈঠক শুরু হয়। বেলা সাড়ে ৪টার দিকে এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ […]