কক্সবাজারের চকরিয়া উপজেলার তিন ইউনিয়ন পরিষদের ৩টি সাধারণ সদস্যপদে উপনির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্টিত হবে। তফসিল ঘোষণাপূর্বক এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। ওয়ার্ডগুলো হচ্ছে, বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড, চিরিঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ও কৈয়ারবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডের ইউপি সদস্যরা মৃত্যুবরণ করলে ওয়ার্ডসমূহের পদ শুন্য হয়। বদরখালী ইউপি চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ বলেন, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুকন উদ্দিন খোকা সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারা যায়। এতে ওই ওয়ার্ডের পদ শুন্য হয়। একইভাবে […]