ভারত ও কানাডার মধ্যে খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ড নিয়ে তুমুল উত্তেজনা চলছে। আর এ হত্যাকাণ্ডকে ঘিরে দুই দেশের মধ্যে সম্পর্কের এতটাই অবনতি হয়েছে যে একে অপরের একজন করে শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে। দু দেশের তুমুল উত্তেজনার মধ্যেই সুখা দুনেকে নামক আরেক খালিস্তানপন্থি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কানাডায়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। এক সূত্রের বরাতে এনডিটিভি জানায়, দুনেকে কানাডার খালিস্তান আন্দোলনের অংশ ছিলেন। কানাডা থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের বরাতে হিন্দুস্তান টাইমস জানায় যে স্থানীয় […]