চট্টগ্রাম নগরীতে এক কলেজছাত্রীকে অপহরণের দায়ে যাবজ্জীবন এবং ধর্ষণচেষ্টার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার সাবেক পরিদর্শক (বরখাস্ত) মিজানুর রহমানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন জানান, এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক পুলিশ পরিদর্শক মিজানুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ধর্ষণ চেষ্টার অভিযোগ […]