বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে আটককৃত হাজারো বিরোধী নেতাকর্মীর স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে দেশটি। এছাড়া বিরোধী দলের সদস্য, গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বানও জানিয়েছে ওয়াশিংটন। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। মিলারের কাছে জানতে চাওয়া হয়, জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে আটক রাজনৈতিক নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে। […]