চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আজ সোমবার (১৮ মার্চ) মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৩৫ রান করেছে লঙ্কানরা। দিনের শুরতেই লঙ্কানদের হয়ে আজ ওপেনিংয়ে নামেন আভিষ্কা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কা। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি তাসকিন আহমেদ। দিনের শুরুতেই নিশাঙ্কাকে ফিরিয়ে স্বাগতিকদের প্রথম সাফল্য এনে দিয়েছেন তাসকিন। তার ফুল লেংথের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফেরার আগে মাত্র ১ রান করেন নিশাঙ্কা। চতুর্থ ওভারে আভিস্কা ফার্নান্দোকে ফেরান এই ডানহাতি […]