ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইএসআরটি গোল্ডেন জুবিলী এওয়ার্ড-২৩ পেলেন যৌথভাবে দুই শিক্ষার্থী। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে বি এস অনার্স পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত মো. মুহিতুল আলম এবং মো. আব্দুল্লাহ আল ফাহিমকে এই এওয়ার্ড প্রদান করা হয়। ৩.৯৯ সিজিপিএ নিয়ে যৌথভাবে এই পুরস্কার অর্জন করেন তারা । অনুষ্ঠানে আই এস আর টির পরিচালক অধ্যাপক ড. তামান্না হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল এবং […]