বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তীব্র তাপদাহের কারণে রাতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এই হিট অ্যালার্ট জারি করে। বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এরপর বেড়ে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ১৫ শতাংশ। চলতি বছরের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ।বুধবারও চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা দেশেরও সর্বোচ্চ। টানা তৃতীয় দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এই […]