বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে জাতিসংঘ। বিচার ব্যবস্থা ব্যবহার করে মানবাধিকার আইনজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের হয়রানি করা নিয়ে ক্রমাগত উদ্বেগ জানিয়ে আসছে জাতিসংঘ।সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৫তম সভায় বৈশ্বিক মানবাধিকার চিত্রের হালনাগাদ তুলে ধরার সময় বাংলাদেশ প্রসঙ্গে এমন মন্তব্য করেন সংস্থাটির মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক। ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে হাজার হাজার বিরোধী দলের নেতা ও কর্মী আটক রয়েছেন এবং গত অক্টোবর থেকে আটক অবস্থায় বেশ কিছু মৃত্যুর খবর পাওয়া গেছে, তাতে আমি উদ্বিগ্ন। আমি যেকোনো […]