পবিত্র মাহে রমজান উপলক্ষে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে ইফতার বিতরণ করেছে ছাত্রলীগ। আজ শনিবার (৩০ মার্চ) ইফতারের আগমুহূর্তে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেকের নেতৃত্বে পূর্ব নাসিরাবাদ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার রোজাদারদের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। হাবিবুর রহমান তারেক বলেন, মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে রাজনৈতিক সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ যাতে পবিত্র রমজানে ভালো […]