অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান জানিয়েছেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ) অনলাইন জুয়া, বেটিং এবং হুন্ডির সাথে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত ৪৮ হাজার ৫৮৬টি ব্যক্তিগত এমএফএস হিসাব স্থগিত করেছে। তিনি আজ সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে সরকারি দলের সদস্য এম. আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান। জুয়া ও হুন্ডির কারণে মুদ্রা পাচার বেড়ে যাচ্ছে, ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা হারাচ্ছে উল্লেখ করে অর্থ প্রতিমন্ত্রী বলেন, অনলাইন জুয়া, বেটিং ও হুন্ডির মাধ্যমে অর্থপাচার রোধসহ সকল ধরনের […]