কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনের পাহাড় কেটে মাটি পাচারকারীদের বাধা দিতে গিয়ে ডাম্প ট্রাকের চাপায় মো. সাজ্জাদুজ্জামান (৩০) নামের এক বন কর্মকর্তার মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মার্চ) ভোরে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদুজ্জামান (৩০) কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তিনি মুন্সিগঞ্জের গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে। বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে উখিয়ার হরিণমারা এলাকায় সংরক্ষিত বনের পাহাড় কেটে ডাম্প ট্রাকে করে মাটি পাচার […]