বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বেলজিয়ামের ব্রাসেলসে তৃতীয় ‘ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টারিয়াল ফোরাম’-এর সাইডলাইনে শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ইউরোপিয়ান কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপস জুটা আরপিলাইনেন এবং ইউরোপিয়ান কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জ্যানেজ লেনারসিচের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে দুই ইউরোপীয় কমিশনার বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে ইইউ-এর সহযোগিতা বৃদ্ধি ও জোরদার অংশীদারত্বের মাধ্যমে একত্রে কাজের আগ্রহ ব্যক্ত করেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক […]