চট্টগ্রাম নগরীর বায়েজিদে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং ‘মামা গ্রুপের’ প্রধানসহ ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে দুটি স্টিলের চাপাতি, একটি ফোল্ডিং টিপছুরি এবং দুটি স্টিলের ক্ষুর উদ্ধার করা হয়। বুধবার (৩ এপ্রিল) রাত ৯টায় নাসিরাবাদ শিল্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মো. সিফাত হোসেন (২৬), মো. কামরুল ইসলাম (৩৪), মো. মনির হোসেন (৩৭), মো. সোহেল (২৫), মো. মনির হোসেন (২৪), মো. কাওসার (২৩) ও মো. লালু। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ […]