চট্টগ্রামের হাটহাজারীতে ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ। বুধবার (৩ জানুয়ারি) সকালে হাটহাজারী বাস স্টেশন এলাকায় বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এসব লিফলেট বিতরণ করা হয়। হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালের নির্দেশে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে আমরা সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেছি। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক মো. […]