চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) এ ফল প্রকাশ করা হয়েছে। এ ফল দেখা যাবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটসহ একাধিক মাধ্যমে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে- চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৪ সালের এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণে নতুন করে ফেল থেকে পাস করেছে ১০২ পরীক্ষার্থী। এদের মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে। ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে মোট ২৮ হাজার ৩৫১ জন পরীক্ষার্থী। এদের মধ্যে দুই হাজার ৬০ জন পরীক্ষার্থীর মার্কস পরিবর্তন হয়েছে। ২৮ হাজার ৩৫১ আবেদনকারী ৭৬ হাজার […]