কক্সবাজারের সদর উপজেলার ভারুয়াখালীতে অপহৃত এক এনজিও কর্মীকে উদ্ধার করতে গিয়ে র্যাবের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। অভিযানে র্যাবের সদস্যরা ডাকাত দল শের বাহিনীর অন্যতম সহযোগী ফরহাদকে গ্রেপ্তার করেছে। নিহত কৃষকের নাম বায়তুল্লাহ (৫২)। তিনি ওই গ্রামের মৃত ছৈয়দুল হকের ছেলে। সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুরাপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেসরকারি সংস্থা প্রত্যাশীর কর্মী মাসুদ চৌধুরীকে গতকাল বিকেলে অপহরণ […]