পটিয়ায় নৌকার দুই অফিসে আগুন দেয়ার অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ভান্ডারগাঁও, সুইচগেইট ও ছনহরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আলমদারপাড়ায় অজ্ঞাতরা আগুন দিয়েছে নৌকা প্রার্থীর দুই অফিসে। এর আগে একইদিন রাতে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার গৈড়লার টেক এলাকায় নৌকার প্রচারণা শেষ করে বাড়ি ফেরার পথে পথরুদ্ধ করে কিরিচ দিয়ে কুপিয়েছে নৌকার সমর্থক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকএসএম ফকরুল আলম সজীবকে (৪০)। পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র […]