সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি কারখানায় পণ্য ছিড়ে পড়ে জাকারিয়া আহমেদ পাভেল (২৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত পাভেল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকিলি গ্রামের ছব্বির আলীর ছেলে। শুক্রবার (৫ জানুয়ারি) এই দুর্ঘটনা ঘটে। নিহতের ভগ্নিপতি শারজাহ প্রবাসী মোহাম্মদ আবদুল্লাহ এবং প্রবাসী সংগঠক সাজেদুর রহমান সাচ্চু পূর্বকোণকে জানান, নিহত পাভেল দুবাইয়ের মিনা জেবল আলীর সিএসইসি স্টিল ইন্ডাস্ট্রিতে স্টিল ফিক্সার হিসেবে কাজ করতেন। দু’বছর আগে তিনি দুবাই এসেছিলেন। গতকাল শুক্রবার সকাল ১০ টায় ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় ক্রেনে করে পরিবহনকৃত স্টিল বার […]