নিজের নির্বাচনী এলাকায় ভোট নিয়ে ভাল খবর পেলেও দেশের অন্য অনেক জায়গা থেকে ভাল-মন্দ দুই ধরনের প্রতিক্রিয়াই পাচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রবিবার নিজের নির্বাচনি এলাকা রংপুর-৩ এর নগরীর তোজাম্মেল হোসেন মেমোরিয়াল শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সংসদে বিরোধী দলের উপনেতা বলেন, এখন পর্যন্ত যতটুকু খবর পেলাম, রংপুরের পরিস্থিতি ভালো, উপস্থিতিটাও স্বাভাবিক। তবে অন্যান্য জায়গা থেকে যেসব খবর পাচ্ছি সেগুলো স্বস্তিদায়ক নয়। কুমিল্লা থেকে খবর […]