ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করে আইনে সংশোধনী আনার প্রস্তাব জাতীয় সংসদে তোলা হয়েছে। বিলটি পাস হলে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের মতো ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান চালু হবে। এছাড়া বিলে ইউনিয়ন পরিষদের সচিব পদের নাম হবে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। এ লক্ষ্যে আইনে প্রয়োজনীয় সংশোধনী আনতে জাতীয় সংসদে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল ২০২৪’ তোলা হয়েছে। বিলটি পরীক্ষা করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় […]