কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি জোনের পরিত্যক্ত জমি থেকে মোহাম্মদ হোসেন (৫৭) নামের এক মৎস্য চাষির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে চিংড়িজোন খ্যাত সাহারবিল ইউনিয়নের রামপুর মৌজার রামপুর সমিতির জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মোহাম্মদ হোসেন মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনখোলা পাড়ার মৃত আবুল খাইরের ছেলে। নিহতের ছোট ভাই আবুল কাশেম জানান, আমার বড় ভাই রামপুর সমিতির ৪৮ একর চিংড়ি ও লবন মাঠ এলাকার মধ্যে খামার ঘর […]