কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নূর কালাম (২৯) নামে এক রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। নিহত নূর কালাম ১৯ ডি/১৪ ব্লকের নূর সালামের ছেলে। রবিবার (৫ মে) ভোরে রোহিঙ্গা ক্যাম্পে রেড ক্রিসেন্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসাইন জানান, রবিবার সকালে ক্যাম্প-১৮ এর রেড ক্রিসেন্ট অফিস এলাকা থেকে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ভোরে একদল রোহিঙ্গা দৃর্বৃত্ত তাকে গলা কেটে হত্যা […]