কক্সবাজারের পেকুয়ায় নদী থেকে আনোয়ার হোসাইন (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৭ মে) সকাল ১০টায় কাটাফাঁড়ি খালের জালিয়াখালী নাশির ঝোরা নামক স্থানে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত আনোয়ার হোসাইন মগনামা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরৎঘোনা এলাকার আকতার হোসেনের ছেলে। নিহতের ভাই দেলওয়ার হোসেন বলেন, তিনদিন আগে সে লবণ বহনকারী কার্গোবোটে শ্রমিক হিসেবে জালিয়াখালি নাশির ঝোরা এলাকায় বোটে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকাল ১০টায় নাশির ঝোরা নামক স্থানে […]