কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তাওহীদ বাবু (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ তাওহীদ বাবু রামু সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী। দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা চালক গুরুতর আহত হয়। তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে, তবে তার পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের মুরাপারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোহাম্মদ তাওহীদ বাবু মোটরসাইকেল যোগে কক্সবাজারে যাওয়ার পথে মহাসড়কের জোয়ারিয়ানালা মুরাপারা এলাকায় বিপরীত দিক থেকে আসা […]