চট্টগ্রামের হালিশহরে জুয়ার আসর থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ মে) সবুজবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ২ হাজার ১৩০ জব্দ করা হয়। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ সিরাজ ভান্ডারী (৭৪), মোহাম্মদ নুরুল ইসলাম (৩৬), মোহাম্মদ জহির (৩৫), আবুল বশর (৪৭), মোহাম্মদ ইব্রাহিম (৫৫), মোহাম্মদ হোসেন মিয়া (৪৫), ইকবাল হোসেন জুয়েল (৩৫), মোহাম্মদ আবুল কালাম (৪২), মোহাম্মদ আজিজুল […]