কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। বুধবার (২২ মে) সকালে ঢাকা থেকে উড়োজাহাজে করে তিনি কক্সবাজার পৌঁছান এবং সেখান থেকে উখিয়ার কুতুপালং ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। রোহিঙ্গা ক্যাম্পে প্রথমে ওয়াচ টাওয়ারে উঠে ক্যাম্পের চারদিকে পরিবেশ ও পরিস্থিতি প্রত্যক্ষ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রী পেনি ওং ৮ নম্বর ক্যাম্প থেকে যান ১৮ ও ১৭ নম্বর ক্যাম্পে। সেখানে গিয়ে রোহিঙ্গা নারীদের তৈরিকৃত হস্ত ও কুটিরশিল্প দেখার পাশাপাশি রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শন করেন মন্ত্রী। এছাড়াও রোহিঙ্গাদের জন্য তৈরি […]