চট্টগ্রাম বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

আজ-কালের মধ্যেই চবির নতুন ভিসি পেয়ে যাব হয়তো!

ড. রিজুয়ানুল হক

১২ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:৫৪ অপরাহ্ণ

নতুন ভিসি যিনিই হোক, আমার কিছু দাবি-দাওয়া আছে। লিখে জানিয়ে রাখছি। হাতে হাতেও পৌঁছিয়ে দিবো। সরাসরিও বলবো, ইনশাআল্লাহ।

১। ফুলেল শুভেচ্ছা নিবেন না দয়াকরে। এসব আসলে ফুল নয়, স্রেফ তেল। বিদায় বেলায় যেন ফুল পান, সম্মানের সহিত বিদায় নিতে পারেন – সেটা নিশ্চিত করুন।
২। প্রতিটি ডিপার্টমেন্টের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করুন।
৩। ডিপার্টমেন্টের নবীন-বরণ, হলের স্পোর্টস ইত্যাদিসহ ভার্সিটির সব প্রোগ্রামে আপনার যাওয়ার দরকার নেই। এসব দাওয়াত পেলে সবিনয়ে না করে দিবেন।
৪। আপনার ফিল্ডের বাইরের কোন সেমিনার/সিম্পোজিয়াম ইত্যাদিতে আপনার যাওয়ার দরকার নেই। অযথাই সময় নষ্ট। আয়োজকদের এবং আপনার- দুই পক্ষের জন্যই এসব বাড়তি কষ্ট।
৫। সব ডিপার্টমেন্টে ঠিকঠাক ক্লাস হয় কিনা, পরীক্ষা হচ্ছে কিনা, শিক্ষকগণ নিয়মিত আসেন কিনা মনিটরিং সিস্টেম চালু করুন।
৬। বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে MoU করুন।
৭। বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং বাড়ানোর কার্যকর উদ্যোগ গ্রহণ করুন।
৮। আপনার আশেপাশে যেন কোন তেলবাজ শিক্ষক/কর্মচারী সবসময় ঘুরঘুর না করে সেটা নিশ্চিত করুন।
৯। বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বরাদ্দ বাড়ান।
১০। ছাত্র-ছাত্রীদের হলে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দিন। মানসম্মত খাবার, পরিচ্ছন্ন ওয়াশ রুম ইত্যাদি নিশ্চিত করুন।
১১। প্রতিটি ডিপার্টমেন্টের প্রতিটি ক্লাস রুমে সাউন্ড সিস্টেম, প্রজেক্টর, সার্বক্ষণিক বিদ্যুৎ ইত্যাদির ব্যবস্থা করুন।
১২। রেললাইন শহীদ মিনার পর্যন্ত বর্ধিত করার ব্যবস্থা করুন।
১৩। সকল রাস্তায় ফুটপাতের ব্যবস্থা করুন। পর্যাপ্ত শেডের ব্যবস্থা করুন।
১৪। সকল ধরণের নিপীড়ন বন্ধে কার্যকর ব্যবস্থা নিন।
১৫। চট্টগ্রাম শহরে একটা টিএসসির ব্যবস্থা করুন।
১৬। মেডিকেল সেন্টারের আধুনিকায়ন করুন। ভালো ডাক্তার নিয়োগ দিন। ডায়াগনস্টিক সেন্টারে টেস্টের সংখ্যা বাড়ান। এটাকে একটি পুর্নাঙ্গ মানসম্মত হাসপাতালে পরিণত করুন।
১৭। ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের মানোন্নয়নে কার্যকর ব্যবস্থা চাই।
১৮। শহর ক্লাবে ভালো ডাক্তার নিয়োগ দিন।
১৯। প্রতিটি ডিপার্টমেন্টে স্টুডেন্ট ইভ্যালুয়েশন সিস্টেম চালু করুন।
২০। প্রতিটি ডিপার্টমেন্টে কমন রুমের ব্যবস্থা করুন।
২১। সব ফ্যাসিলিটি নিশ্চিত না করে নতুন ডিপার্টমেন্ট খোলা বন্ধ করুন।
২২। দয়াকরে বাইরের কোন কলেজের দায়িত্ব নিবেন না।
২৩। সকল ডিপার্টমেন্টে পরিচ্ছন্ন ওয়াশরুম নিশ্চিত করুন।
২৪। ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থী/অভিভাবকগণের জন্য এখন থেকেই স্থায়ী টয়লেট নির্মাণের উদ্যোগ নিন।
২৫। বর্তমান/প্রাক্তন শিক্ষার্থীদের সার্টিফিকেট /মার্কসশীট / ট্রান্সক্রিপ্ট ইত্যাদি উত্তোলনের জন্য অনলাইন সিস্টেম চালু করুন। পেমেন্ট থেকে শুরু করে সবকিছু যেন অনলাইনে হয়, সেটা নিশ্চিত করুন। হয়রানি বন্ধ করুন। ওয়ানস্টপ সার্ভিস চালু করুন।
২৬। রেজিস্ট্রার বিল্ডিং এ আগামীকাল আসুন, লাঞ্চের পর আসুন- এই কালচার বন্ধ করুন।
২৭। রেজাল্ট অটোমেশন সিস্টেম চালু করুন। পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যেই রেজাল্ট পাবলিশ করা নিশ্চিত করুন।
২৮। রেজিস্ট্রার বিল্ডিংয়ের অফিস টাইম আটটা থেকে বিকেল চারটা নিশ্চিত করুন।
২৯। শিক্ষকদের ভালো পাবলিকেশনের জন্য প্রণোদনা
চালু করুন।
৩০। শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত কল্পে মানসম্মত পিএইচডি, ভালো পাবলিকেশন সহ ভালো রেজাল্টধারী আবেদনকারীদের যেন নিয়োগ দেয়া যায়, সেটা নিশ্চিত করুন। নিয়োগ প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনুন। আবেদন প্রক্রিয়া পুরোটা অনলাইন করুন। নিয়োগ বোর্ডে একাডেমিক, সৎ শিক্ষকদের রাখুন।
৩১। চবি অ্যালামনাইদের সহযোগিতা নিয়ে ইউনিভার্সিটির জন্য প্রয়োজনীয় স্থাপনা, বিউটিফিকেশন, ফ্যাসিলিটিজ ডেভেলপ করুন।
৩২। কোন লেভেলেই যেন নিয়োগ বাণিজ্য না হয়, সেটা নিশ্চিত করুন।
৩৩। প্রতিটি ডিপার্টমেন্টে প্রতি তিন মাস পরপর স্টুডেন্ট এডভাইজর কমিটি, চেয়ারম্যান সহ অন্যান্য শিক্ষকগণ ক্লাস প্রতিনিধিদের সাথে মিটিং এর ব্যবস্থা করুন।
৩৪। ছাত্র সংসদ চালু করুন। কার্যকর ব্যবস্থা নিন।
৩৫। ভার্সিটিতে রিগুলার সেমিনার / সিম্পোজিয়াম / কনফারেন্স ইত্যাদি যেন হয়, সেটা ডিনদের মাধ্যমে নিশ্চিত করুন।
৩৬। স্টুডেন্ট কাউন্সেলিং এর জন্য কার্যকর উদ্যোগ নিন।
৩৭। রিগুলার জব ফেয়ারের আয়োজন করুন।

#পুনশ্চ

দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধ করুন।
এই একটা কাজ করতে পারলে বাকী সব কাজ অনেক সহজ হয়ে যাবে। অর্ধেক এমনিতেই হয়ে যাবে, তেমন কোন উদ্যোগ ছাড়াই।
আশা করি, ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখার এই সুযোগ হেলায় হারাবেন না।
আপনার জন্য অগ্রীম শুভকামনা রইলো।

লেখক: অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট