হালদা, কর্ণফুলীর পর এবার মেঘনা নদীতে হাত বাড়িয়েছে চট্টগ্রাম ওয়াসা। মেঘনা নদী থেকে পানি এনে প্রথমে মিরসরাই ইকোনমিক জোন, পরে সীতাকুণ্ড এলাকায়, পরবর্তীতে চট্টগ্রাম শহরে পানি সরবরাহ করবে সরকারি সেবা সংস্থাটি। এজন্য এ যাবতকালের সবচেয়ে বড় প্রকল্পটি গ্রহণ করেছে ওয়াসা। প্রকল্পটি এখন ইতালিভিত্তিক কনসালটেন্সি ফার্ম টানজেকশন এডভাইজার হিসেবে কাজ করছে। তাদের রিপোর্ট পাওয়ার পর সরকারের কেবিনেট কমিটি ফর ইকোনমিক এফেয়ার্স (সিসিইএ)-তে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সেখান থেকে অনুমোদনের পর বাস্তবায়নের কাজ শুরু হবে। প্রকল্প সূত্র জানায়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব […]