দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে চার হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ইউএনও জানান, উপজেলার গড়দুয়ারা ও মাদার্শা ইউনিয়ন এবং রাউজান সীমান্ত অংশের হালদা নদীর বিভিন্ন অংশে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চালানো অভিযানে চার হাজার মিটারের ৮টি অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে। হালদা নদীর মা […]