চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় কোটাবিরোধী আন্দোলনকারীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। এতে ৫ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক তালাত মাহমুদ রাফিকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে আসে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই রিপোর্ট লিখা পর্যন্ত রাফি প্রক্টরের হেফাজতে রয়েছেন। সোমবার (১৪ জুলাই) আড়াইটার শাটল ট্রেন শহরে যেতে গেলে বন্ধ করে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা কোটা আন্দোলনের সহ-সমন্বয়ক তালাত মাহমুদ রাফিকে আটকে রেখে জেরা শুরু করে। এক পর্যায়ে তাকে চড় থাপ্পড় দিয়ে মিছিলসহ […]