প্রবাল দ্বীপ সেন্টমার্টিন থেকে ৪০ কেজি নানা ধরনের প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হয়েছে। উপকূল পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের অংশ হিসেবে এসব বর্জ্য সৈকতের বিভিন্ন জায়গা থেকে অপসারণ করা হয়। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) বরিশাল চ্যাপ্টার ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে এই অভিযান অনুষ্ঠিত হয়। এতে সহযোগী সংগঠন হিসেবে ছিল রুট ও রিভেলস নামের বেসরকারি উন্নয়ন সংস্থা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপকূল পরিচ্ছন্নতা দিন শীর্ষক এই অভিযানের উদ্বোধন করেন […]