টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল সকালে নেপালকে ১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টানা চার জয়ে গ্রুপ ‘ডি’র সেরা প্রোটিয়ারা। গ্রুপে সুপার এইটের লড়াইয়ে এখন টিকে আছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। সোমবার (১৭ জুন) ভোর সাড়ে পাঁচটায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে জয় দিয়েই সুপার এইট নিশ্চিত করতে চায় টাইগাররা। প্রতিযোগিতায় টিকে থাকা নেদারল্যান্ডসেরও ক্ষীণ সম্ভাবনা আছে। কাল সকাল সাড়ে ছয়টায় তারা নামবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া শ্রীলঙ্কার বিপক্ষে। ডাচদের সুপার এইটে যেতে হলে এই ম্যাচে তাদের বড় ব্যবধানে জিততে […]