করোনা মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, দেশে ডলার সংকট ইত্যাদি কারণে দেশে রিকন্ডিশন গাড়ি আমদানি ক্রমান্বয়ে তলানির দিকে যাচ্ছে। শুধু গত পাঁচ বছরেই চট্টগ্রাম বন্দর নিয়ে রিকন্ডিশন কার আমদানি কমেছে ৬০ দশমিক ৭০ শতাংশ। চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী, ৫ বছর আগে ২০১৯ সালে সব ধরনের কার আমদানি হয়েছিল ৬১ হাজার ৪৬৭টি। অথচ ২০২৩ সালে সব ধরনের কার আমদানি হয়েছে ২৪ হাজার ১৫০টি। যা ২০১৯ সালের তুলনায় ৩৭ হাজার ৩১৭টি কম। এই ৬০ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি থেকে ঘুরে দাঁড়াতে চায় রিকন্ডিশন […]