চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

চমেক হাসপাতালে ফের ৩ দালাল ধরা

নিজস্ব প্রতিবেদক 

৭ অক্টোবর, ২০২৪ | ৪:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ড ও ১৫ নং রেডিওলজি ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- বায়েজিদ থানাধীন আরেফিন নগর এলাকা রতন সরকারের ছেলে ইমন সরকার (২৫), বাঁশখালী উপজেলার মিয়া জরদির রশিদ আহমেদের ছেলে মিজানুর রহমান(২৯) ও আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ফাতেহা দিঘির পাড় এলাকার মোহাম্মদ কামাল উদ্দিনের ছেলে মো. মহিউদ্দীন (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি বলেন, গ্রেপ্তার দালালদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট