খাগড়াছড়িতে সোহেল রানা নামে এক স্কুল শিক্ষককে গণপিটুনিতে হত্যাকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার সময় কেএসটিসি নামে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুরের মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৬ অক্টোবর) খাগড়াছড়ি সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ মামলায় ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী কল্যানী চাকমা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, গত ১ অক্টোবর সহিংসতা চলাকালে জেলা শহরের কল্যাণপুর এলাকার কেএসটিসি নামে ডায়াগনস্টিক সেন্টার ও ভাংচুর ও লুটের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
পূর্বকোণ/পিআর

















