রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের (বিপু) মালিকানাধীন ‘প্রিয়প্রাঙ্গণ’ ভবনে গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় ওই ভবনে নসরুল হামিদের ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয় থেকে ১ কোটি ৫১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। এই অর্থের মধ্যে ৫১০ লিরাসহ (তুরস্কের মুদ্রা) কিছু বিদেশি মুদ্রা রয়েছে। পুলিশের গুলশান বিভাগ সূত্র জানায়, ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাতে প্রিয়প্রাঙ্গণে অভিযান শুরু করা হয়। অভিযান শেষ হয় আজ বুধবার ভোরের দিকে। এ সময় ভবনটি ঘিরে রাখেন […]