চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আলমের (৫৬) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) রাত সাড়ে ১২টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। নুরুল আলম ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের চারিয়া দেয়াংপাড়ার মরহুম জালাল আহমেদের নতুন বাড়ির মৃত ছিদ্দিক আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত নুরুল আলমের চাচাতো ভাই ব্যাংকার মো. ইসহাক। তিনি জানান, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম-হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেল নুরুল আলমকে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে যান। গুরুতর […]