চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকার কেবিএস প্লাজায় এসি বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন। তারা হলেন- কাজি তৌহিদুল আলম ও মোহাম্মদ গফুর। এদের মধ্যে তৌহিদুল আলমের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি মেক্স কনস্ট্রাকশনের আইটি কর্মকর্তা বলে জানা গেছে। শুক্রবার (৫ জুলাই) দুপুরে মিমি সুপার মার্কেটের পাশের মার্কেটে এ ঘটনা ঘটে। পা বিচ্ছিন্ন তৌহিদুল আলমের খালাতো ভাই শহীদুল আলম চৌধুরী বলেন, মিমি সুপার মার্কেট থেকে শপিং শেষে দাঁড়িয়েছিলো আমার খালাতো ভাই। এ সময় এসি বিস্ফোরণে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত তাকে এভারকেয়ার […]