জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। তবে ইংরেজি মাসের কোন তারিখে হবে তা এখনও নিশ্চিত নয়। এজন্য অপেক্ষা করতে হবে শুক্রবার (৭ জুন) পর্যন্ত। ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে শুক্রবার (৭ জুন) সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে। তাতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল […]