যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন বিচারের মুখোমুখি হয়েছেন। এর আগে তিনি ফৌজদারি অভিযোগে অভিযুক্তও হয়েছেন। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, বিচারে দোষী সাব্যস্ত হলে ছেলেকে ক্ষমা করবেন না তিনি। মূলত গত বছরের সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত এক মামলায় যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের একটি আদালতে হান্টারকে অভিযুক্ত করা হয়। সেই মামলারই বিচার চলছে এখন। শুক্রবার (৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বলেছেন, আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত ফেডারেল অভিযোগে দোষী সাব্যস্ত হলে […]