চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ি চাপার পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলাধীন মহাসড়কের সোনাইছড়ি পাক্কা মসজিদ কেডিএস লজেষ্ট্রিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএন্ডএফ কর্মকর্তা মো. জসিম উদ্দিন (৩৮) এবং কেডিএস এর সিকিউরিটি গার্ড মো. মিজানুর রহমান (৬০)। সিএন্ডএফ কর্মকর্তা জসিমের বাড়ি খুলনা জেলায়। তবে তিনি চট্টগ্রামের হালিশহরে বসবাস করেন। অন্যদিকে, মিজানুর রহমান সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকার আম্বিয়া বাড়ির নুরুল আমিন প্রকাশ ভোছনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে সোনাইছড়ি কেডিএস লজেষ্ট্রিকের সামনে […]