যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে শক্তিশালী হারিকেন ‘হেলেন’র তাণ্ডবে এ পর্যন্ত অন্তত ৬৩ জন প্রাণ হারিয়েছেন। দুর্যোগের কারণে কয়েক লাখ মানুষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার রাতে শক্তিশালী হারিকেনটি ফ্লোরিডার বিগ বেন্ডে আঘাত হানে। এই অঞ্চলের এখন পর্যন্ত সবচেয়ে বেশি তাণ্ডব চালানো হারিকেন ছিল ‘হেলেন’। এরপর এটি জর্জিয়া ও ক্যারোলাইনার দিকে অগ্রসর হয়। নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার বলেছেন, পাহাড়ি শহর এশভিলের চার শতাধিক রাস্তা সম্পূর্ণ […]