বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে গত ১৫ বছর অনিয়ম-দুর্নীতির মহোৎসব চলেছে। বিদেশি টুর্নামেন্টে অংশ নিতে খেলোয়াড়ের চেয়ে কর্মকর্তারাই সপরিবারে গেছেন আনন্দ ভ্রমণে। এর সর্বশেষ সংযোজন ছিল প্যারিসে অনুষ্ঠিতব্য প্যারা অলিম্পিকে দুই ক্রীড়াবিদের সঙ্গে ১৩ জনের বিশাল লটবহর। তবে বিষয়টি নজরে আসতেই পুরনো জিও বাতিল করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (২৩ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ আগস্ট প্যারিসে শুরু হতে যাওয়া প্যারা অলিম্পিক […]