পার্বত্য অঞ্চলে সব ধরনের জাতিগত সংঘাত নিরসন ও সকল জাতিগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতা সংগঠন। খাগড়াছড়ি প্রেসক্লাবে শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এক সাংবাদিক সম্মেলন করেছে তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র আমিনুল ইসলাম। লিখিত বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল জাতি সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। সব ধরনের বিচারবহির্ভূত হত্যা বন্ধে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ। সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে […]